চলতি অক্টোবর মাসের প্রথম সাত দিনে ৭৭ কোটি ৪০ লাখ ডলারের (৯ হাজার ৫২০ কোটি টাকা) রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম সাত দিনে আসা রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৮ শতাংশ বেশি।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৭ অক্টোবর পর্যন্ত মোট ৯৩৬ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ১০ শতাংশ বেশি।
এর আগে সেপ্টেম্বর মাসে ২৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার এবং অর্থবছরের প্রথম দুই মাস যথাক্রমে জুলাইয়ে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার ও আগস্টে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল।