সাইবেরিয়ার একটি সংবেদনশীল গবেষণাগারে ২৮ বছর বয়সী এক তরুণ ল্যাব টেকনিশিয়ানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রুশ গবেষণাগারে কর্মরত দারিয়া শিলোভা মাত্র দুদিনের মাথায় আকস্মিক অসুস্থতায় মারা যান। সরকারি খাতায় মৃত্যুর কারণ অজানা নিউমোনিয়া বলা হলেও, ল্যাবের কোনো মারাত্মক বিষাক্ত জীবাণুর সংস্পর্শে তার মৃত্যু হয়েছে বলে গুঞ্জন রয়েছে।
এই ঘটনার পর প্রায় ৬০ জন সহকর্মীকে অবরুদ্ধ বা কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং হোয়াইট হাউস এ বিষয়ে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার তাগিদ দিলেও মস্কো ওয়াশিংটনের সহায়তা প্রস্তাব ফিরিয়ে দিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে।