জনপ্রিয় চিত্রনায়িকা ও মডেল নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন কিছু ছবি শেয়ার করে ভক্তদের মাঝে বেশ আলোচনার সৃষ্টি করেছেন। হলুদ রঙের একটি সুন্দর শাড়িতে তাকে অত্যন্ত স্নিগ্ধ ও আকর্ষণীয় লুকে দেখা গেছে।
সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এই ছবিগুলো পোস্ট করেন এই তারকা। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, “এই শাড়ির রঙ টা ❤️”।
তার এই লুকটি প্রকাশের পর থেকেই ভক্তরা সামাজিক মাধ্যমে ইতিবাচক মন্তব্য ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। শাড়ি পরিহিত ফারিয়ার এই রূপ ও তার সাবলীল ভঙ্গি নেটদুনিয়ায় বেশ প্রশংসিত হচ্ছে।