যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারে প্রায় ১২ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি লিটার অটোগ্যাসের বিদ্যমান দাম ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
রোববার (০৪ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে অটোগ্যাস ও এলপিজি সিলিন্ডারের নতুন এই দর ঘোষণা করে বিইআরসি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন নির্ধারিত এই মূল্য রোববার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।