ফিলিস্তিনের গাজা সিটির পশ্চিমাঞ্চলে বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয় নেওয়া একটি আবাসিক ভবন ধসে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন। বুধবার ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের বরাতে সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সিভিল ডিফেন্স জানিয়েছে, ভবনটি এর আগে ইসরায়েলি গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তী সময়ে সেটি ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে।
ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকারী দলগুলো অভিযান চালিয়ে যাচ্ছে। নিখোঁজদের সন্ধানে ধ্বংসাবশেষ সরানোর কাজও অব্যাহত রয়েছে।