প্রিন্ট তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬
জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রদলের
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৮ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মওলানা ভাসানী হলের অতিথি কক্ষে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত জিএস পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তাদের অভিযোগ, শিবির সমর্থিত প্যানেলকে জেতাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াতের সাথে আঁতাত করেছে। ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টারও বেশি সময় আগে ভোট বর্জনের ঘোষণা এলো।
এ সময় প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী মো. শেখ সাদী হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৩৩ বছর আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে এ ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।