কুয়েত, জর্ডান, ইরাক ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের হামলার কয়েক ঘণ্টা পর পালটা এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।
আইআরজিসির দাবি, জর্ডান ও বাহরাইনের বিভিন্ন মার্কিন ঘাঁটি এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির দাবি নাকচ করেছে যুক্তরাষ্ট্র ও জর্ডান।
জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে উৎক্ষেপণ করা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির আকাশসীমায় প্রবেশ করেছিল। এর মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়েছে।
ইরানের দাবি, দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব হিসেবেই এই পালটা হামলা চালানো হয়েছে। পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।