জামালপুর সদর উপজেলার লাহাড়িকান্দা এলাকায় বাসের চাপায় অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়েছেন। ময়মনসিংহ-জামালপুর মহাসড়কে সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জামালপুর থেকে ঢাকাগামী ‘বাজিত পরিবহন’-এর একটি বাস একটি অটোরিকশাকে চাপা দিলে তা বাসের নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব। অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে থাকায় হতাহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে বলে তিনি জানান। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।