ইতালির ফ্লোরেন্সে উৎসবমুখর পরিবেশে সংবর্ধিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন ফারুক। ইতালি সফর উপলক্ষে গত ১০ আগস্ট ফ্লোরেন্সের ‘Auditorium al Duomo-তে ‘বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম’ এ জমকালো সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে।
ফ্লোরেন্স বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া সাগরের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জসিম ও যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রবালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে ফ্লোরেন্স বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে প্রবীণ এই নেতাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবেদীন ফারুক দলের প্রতি প্রবাসীদের নিষ্ঠা ও ঐক্য অটুট রেখে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। অন্য বক্তারাও প্রবাসে বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা সুদৃঢ় করার ওপর জোর দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্লোরেন্স বিএনপির সাবেক উপদেষ্টা সগীর আহমেদ, মনির হোসেন, মাসুদ আহমেদ, মাসুদ আলম, জহিরুল হক কাইয়ুম, গোলাম মাওলা ভূঁইয়া, আশ্রাফ উদ্দিন, শফিকুল ইসলাম, হাফেজ আব্দুল হান্নান, মোহাম্মদ সোহেল, জসিম উদ্দিন ও মোহাম্মদ আলম।
এছাড়াও ফ্লোরেন্স বিএনপির সাবেক সহ-সভাপতি শাহজাহান, আরিফুল হক লিটন, সাইফুল করিম বাবর, জহির উদ্দিন, মিজানুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মনির আহমেদ, যুবদল নেতা জয়নাল রহমান সোহেলসহ যুবদল, মহিলা দল ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পিজা ও বলোনিয়া বিএনপির নেতৃবৃন্দও এই আয়োজনে যোগ দেন।
সংবর্ধনা ও আলোচনা সভাকে কেন্দ্র করে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল এক মিলনমেলায় পরিণত হয়। শেষে প্রবাসের মাটিতে বিএনপির ঐক্য ও সাংগঠনিক শক্তি জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।