কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলায় তাঁর ব্যবহৃত গাড়ির কাচ ভেঙে গেছে।
এ ছাড়া সংসদ সদস্যের বাসভবনেও ভাঙচুরের চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমপি আমির হামজা এই অভিযোগ করেন।
ফেসবুক পোস্টে লেখা হয়, ‘এমপি আমির হামজার গাড়িতে হামলা। বাড়ি ভাঙচুরের চেষ্টা।’
তবে পোস্টে হামলার সুনির্দিষ্ট সময়, স্থান কিংবা ঘটনায় জড়িতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি।