ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র শহীদ আব্দুল মালেকের শূন্যতা এখনো অনুভব করেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
শনিবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে শফিকুর রহমান লেখেন, ‘আজকের এই দিনে বড়ই মনে পড়ে ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র শহীদ আব্দুল মালেক ভাইকে।’
তিনি আরও বলেন, ‘আপনার রেখে যাওয়া বাগানে হয়তো ইতোমধ্যে অনেক ফুলই ফুটেছে, কিন্তু কোথাও একটা শূন্যতা অনুভূত হচ্ছে।’
শহীদ আব্দুল মালেকের রেখে যাওয়া দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আল্লাহর কাছে তাওফিক কামনা করে জামায়াত আমির বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামীন আপনার রেখে যাওয়া এই দায়িত্ব আমাদের পালন করার তাওফিক দিন।’
পোস্টের শেষে শহীদ আব্দুল মালেকের জন্য দোয়া করে তিনি বলেন, ‘আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সুউচ্চ মাকামে তাঁর প্রিয় অতিথি হিসেবে কবুল করুন। আমিন।’