রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে বৃহস্পতিবার সকালে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করা হয়েছে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি পদের জন্য উপযুক্ত প্রার্থী নির্বাচনের বিষয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে বর্তমানে আলোচনা চলছে। বৃহস্পতিবারের স্থায়ী কমিটির বৈঠকেই আনুষ্ঠানিকভাবে প্রার্থী বাছাই সম্পন্ন হবে এবং পরবর্তীতে দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ১৩ আগস্টই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তাই নির্ধারিত শেষ দিনেই সিদ্ধান্ত চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে ফরম জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছে দলটি।