শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর জীবন, কর্ম, রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা নিয়ে গবেষণামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জিয়া সংসদ ফ্রান্স শাখার ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত এই কমিটিতে তানজিমুল ইসলাম রেকল সভাপতি এবং জাকির খান সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন-সিনিয়র সহ-সভাপতি ছাদেক আহমদ তালুকদার, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ এনামুল হক এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামসুল হক।
জিয়া সংসদ কেন্দ্রীয় পরিষদের সভাপতি, বিশিষ্ট লেখক, সাহিত্যিক ও কবি সৈয়দ নাজমুল আহসান নতুন এই আংশিক কমিটির অনুমোদন দেন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এম. জহুরুল ইসলাম মখর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুব শিগগিরই ফ্রান্স শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। একই সাথে প্রবাসে শহীদ জিয়ার জীবন ও দর্শন ছড়িয়ে দিতে গবেষণা, আলোচনা সভা, সেমিনারসহ নানা বুদ্ধিবৃত্তিক ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নবগঠিত কমিটির নেতারা জানান, প্রবাসীদের সম্পৃক্ত করে সংগঠনকে শক্তিশালী ও ফলপ্রসূ করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।