বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচন শেষে নতুন নেতৃত্ব দায়িত্ব নিয়েছে। তবে ভোটের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় উঠে এসেছেন অভিনেতা ডি এ তায়েবের কন্যা তাজরিমিন তানহা তুষমি (টুনটুনি)।
নির্বাচনের পুরো সময় বাবার পাশে থেকে প্রচারণা ও বিভিন্ন কার্যক্রমে অংশ নেন টুনটুনি। তার প্রাণবন্ত উপস্থিতি, আত্মবিশ্বাসী আচরণ এবং শিল্পী-গণমাধ্যমের সঙ্গে আন্তরিক ব্যবহার সবার দৃষ্টি আকর্ষণ করে।
নির্বাচন চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমেও টুনটুনিকে নিয়ে ব্যাপক আলোচনা হয়। তার উপস্থিতি ও উপস্থাপনা নিয়ে যেমন প্রশংসা হয়েছে, তেমনি নানা মতামতও দেখা গেছে।
এবারের নির্বাচনে অনেক জনপ্রিয় শিল্পী উপস্থিত থাকলেও নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে টুনটুনির উপস্থিতি আলাদা করে নজর কেড়েছে। অনেকের মতে, বাবা-কন্যার আন্তরিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়টিও এবারের নির্বাচনের অন্যতম আলোচিত দিক হয়ে উঠেছে।