মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তি পৌর ১১ নং ওয়ার্ড জিয়া স্পোর্টিং ক্লাব ও ছাত্রদলের উদ্যোগে একটি মাদকবিরোধী ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত ৩ জুলাই (শুক্রবার) ভাটনীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
মাদকবিরোধী টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নক-আউট পর্ব শেষে ফাইনালে মুখোমুখি হয় ‘একতা একাদশ’ ও ‘ফ্রেন্ডস ক্লাব’। ফাইনালে ফ্রেন্ডস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে একতা একাদশ।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান। তিনি তাঁর বক্তব্যে ব্যতিক্রমধর্মী এই মাদকবিরোধী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং যুবসমাজকে মাদক, অনলাইন জুয়াসহ সব ধরনের সামাজিক অপরাধ থেকে দূরে থাকার আহ্বান জানান।
”খেলাধুলার মাধ্যমে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামের যুবসমাজকে ভালো কাজের সাথে সম্পৃক্ত করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে হলে অভিভাবকদেরও তাদের সন্তানদের বিষয়ে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মীর মাহবুবুর রহমান, ওসি, শাহরাস্তি মডেল থানা।
অতিথি ও আয়োজকবৃন্দ শাহরাস্তি পৌরসভা ১১ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আবুল কাশেম মুন্সির প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় (আজীবন সদস্য, চাঁদপুর প্রেসক্লাব; সহ-সভাপতি, শাহরাস্তি প্রেসক্লাব, গণমাধ্যম ব্যক্তিত্ব ও রোটারিয়ান)। আমির গাজী (বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী)। মোঃ ফারুক হোসেন পাটোয়ারী (বিশিষ্ট সমাজসেবক)। টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটিতে অগ্রণী ভূমিকা পালন করেন জাকারিয়া ফাহিম, শাহরিয়ার নাফিস, ইসমাইল হোসেন ইমন, নুর আলম ও রবিন। টুর্নামেন্ট শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেন।