স্পেনের বার্সেলোনায় ‘রয়েল নাওয়াব’ নামে নতুন একটি বাংলাদেশি রেস্তোরাঁর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) স্থানীয় সময় রাত ৯টায় আয়োজিত এক অনুষ্ঠানে রেস্তোরাঁটির উদ্বোধন করেন বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কাউন্সিলর রামন পেদ্রো বেরনাউস।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। প্রাণবন্ত পরিবেশে নতুন এ উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত অতিথিরা।
রেস্তোরাঁটির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম বলেন, ‘রয়েল নাওয়াব’-এ সাশ্রয়ী মূল্যে ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হবে। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় স্প্যানিশ নাগরিক ও বিদেশি অতিথিদের কাছে দেশের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বার্সেলোনায় বাংলাদেশি খাবার ও সংস্কৃতির পরিচিতি আরও বিস্তারে ‘রয়েল নাওয়াব’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নতুন এই উদ্যোগের সফলতা কামনা করেন এবং আশা প্রকাশ করেন, রেস্তোরাঁটি প্রবাসে বাংলাদেশের রন্ধনশৈলী ও আতিথেয়তার একটি অনন্য ঠিকানা হিসেবে প্রতিষ্ঠিত হবে।