ইতালির রোমে একই পরিবারের তিনজনকে হত্যা সন্দেহে শাহাদাত হোসেন নামক এক বাংলাদেশিকে খুঁজছে ইতালি পুলিশ। ইতোমধ্যে সন্দেহভাজন ওই বাংলাদেশির নাম ছবিসহ পুলিশের ওয়েব সাইটে দেওয়া হয়েছে।
হৃদয়বিদারক ঘটনাটি গতকাল রাতে ২৬ জুন রাজধানীর উত্তর-পশ্চিম মন্তিলিও এলাকায় ঘটে। জানা গেছে,কামাল উদ্দিন, স্ত্রী আরজু,শিশুকন্যা আলিশিয়া তাদেরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতদের দেশের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে। অন্য আরেকটি সংবাদে পুলিশের তদন্তে হত্যাকান্ডে ব্যবহৃত একটি কুড়াল উদ্ধার করা হয়েছে।
আসামী এখনও পলাতক। বিশেষ অভিযান চলছে আসামীকে গ্রেফতার করতে।এই ঘটনায় সন্দেহে তালিকায় ইতালি পুলিশ শাহাদাত হোসেন নামক একজন বাংলাদেশিকে খুঁজে পেতে পুলিশের ওয়েব সাইটে তা প্রকাশ করা হয়। পুলিশের কাছে কামাল উদ্দিনের কোন খারাপ রেকর্ড না থাকায় পুলিশের অনুসন্ধান আরও তীক্ষ্ণ করা হচ্ছে। নিহত কামাল উদ্দিন(৩৯) স্ত্রী আরজু(৩৮) ছোট শিশু আলিশিয়া(৫)। কামাল উদ্দিন এর পরিবারের একমাত্র ছেলে ২০ বছর বয়সী নিয়ন প্রানে বেচেঁ গেলে ঘটনার দিন দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হলে সে এখন আশংঙ্কা মুক্ত। তবে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হওয়ার চিহ্ন পাওয়া গেছে বলে জানা যায়।
এই ঘটনায় ইতালি জুড়ে তোলপাড় সৃষ্টি হওয়ায় ভয়ে আতংকে প্রবাসী বাংলাদেশিসহ স্থানীয়রা। প্রকৃত খুনিকে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজসহ অন্যান্য নমুনা সংগ্রহের কাজ পুলিশ অব্যাহত রেখেছে। নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ করা হয়েছে। এ ঘটনায় প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।
জানা যায়,নিহত কামাল স্থানীয় ‘ডেম (Dem) সুপারমার্কেটে কর্মরত ছিলেন। তিনি এলাকায় অত্যন্ত সুপরিচিত ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত।