রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, “মেইন রোডে ব্যাটারিচালিত রিকশা চললে, সামনের বছর থেকে আমার গাড়ির ট্যাক্স দেব না।”
চমকের এ বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
কিছু ব্যবহারকারী তার সঙ্গে একমত হয়ে মন্তব্য করেছেন, ব্যাটারিচালিত রিকশাগুলো রাজধানীর যানজটের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকে আবার জানিয়েছেন, এসব রিকশা প্রায়ই দুর্ঘটনার শিকার হয়, যা যাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ।
অন্যদিকে, অনেকেই ভিন্নমত প্রকাশ করেছেন। তাদের মতে, এসব রিকশার ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার। কারো জীবিকা বন্ধ না করে বিকল্প ব্যবস্থা তৈরি না করলে এ সমস্যার সমাধান সম্ভব নয়।