স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স (বিজনেস ক্লাব, বার্সেলোনা)-এর আহ্বায়ক কমিটি ২০২৬ গঠিত হয়েছে। সংগঠনের ৩৮তম সাধারণ সভায় ১৬ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৯টায় বার্সেলোনার মধুর ক্যান্টিনে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সাজিদুর রহমান সোহেল গাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিরন নাজমুলের পরিচালনায় আয়োজিত সভায় সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সভায় প্রথমে সদস্যদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়। পরে সংগঠনের কার্যনির্বাহী পরিষদ-২০২৩-এর তিন বছরের মেয়াদ শেষ হওয়ায় সভাপতি সাজিদুর রহমান সোহেল গাজী আনুষ্ঠানিকভাবে ওই কমিটির বিলুপ্তি ঘোষণা করেন।

এরপর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সংগঠনের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম চৌধুরীর পরিচালনায় ১৬ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে সংগঠনের নতুন কার্যনির্বাহী পরিষদ-২০২৬ গঠন করবে।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম চৌধুরী। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আলাউদ্দিন হক নেসা, শফিকুর রহমান, খোরশেদ আলম বাদল, উত্তম কুমার ও শাহ আলম স্বাধীন।
আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন- বখতিয়ার রহমান, ফয়সাল আহমেদ মোল্লা, শাখাওয়াত হোসেন, আসলাম উদ্দিন, সুমন সাহা, শামিম বেপারী, আশুতোষ দে, আরাফাত রহমান রাজীব, জাহাঙ্গির আলম এবং আরিফুল ইসলাম।
উল্লেখ্য, স্পেনে বাংলাদেশি ব্যবসায়ীদের সমন্বয়ে প্রথম সংগঠন হিসেবে ২০১৭ সালে স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত হয়।