রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় শুরু হওয়া এই জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঈদের প্রধান জামাতে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা।
জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে যান চলাচল ও পার্কিং ব্যবস্থায়ও বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করা হয়।
জানা গেছে, সকাল ৭টা ১৯ মিনিটে প্রধানমন্ত্রী এবং সকাল ৭টা ২৭ মিনিটে রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহ ময়দানে পৌঁছান।