ওমরাহ পালনের প্রস্তুতি নেওয়া মুসল্লিদের জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ১৪৪৮ হিজরির ওমরাহ মৌসুম উপলক্ষে প্রকাশিত পূর্ণাঙ্গ ক্যালেন্ডারে ভিসা ইস্যু, সৌদি আরবে প্রবেশ, পারমিট সংগ্রহ এবং ফেরার শেষ সময়সীমা সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী ৩১ মে ২০২৬ থেকে ওমরাহ ভিসা প্রদান শুরু হবে। একই দিন থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ওমরাহযাত্রীরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।
এছাড়া ১ জুন ২০২৬ থেকে নুসুক অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশ ও ওমরাহ পালনের অনুমতিপত্র সংগ্রহ করা যাবে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, ওমরাহ ভিসা ইস্যুর শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ মার্চ ২০২৭। অন্যদিকে, সৌদি আরবে ওমরাহযাত্রীদের প্রবেশের শেষ সময় থাকবে ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত।
ওমরাহ পালন শেষে দেশে ফেরার সর্বশেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৭ এপ্রিল ২০২৭।
এদিকে, ওমরাহ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও বিদেশি এজেন্টদের নির্ধারিত নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি, তীর্থযাত্রীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে প্রয়োজনীয় নিয়ম অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: সৌদি গ্যাজেট