চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক নারীসহ ৪ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন।
শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে মারছা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। একই সময়ে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একই পরিবহনের আরেকটি বাস মহাসড়কের চুনতি এলাকায় পৌঁছালে সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই রেহানা বেগম নামে এক নারী নিহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও তিনজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন চিকিৎসকরা।