রিয়াদের হোটেল ডি প্যালেসে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির (২০২৬-২০২৮) সদস্যদের সম্মানে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সৌদি আরব পূর্বাঞ্চল প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপি। সম্প্রতি সৌদি আরব পূর্বাঞ্চল প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন শাহিনের সভাপতিত্বে এবং রাজধানী টিভির প্রতিনিধি মিজানুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও এনটিভির প্রতিনিধি ফারুক আহমেদ চান, সিনিয়র সহ-সভাপতি ও মোহনা টিভির প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এবং সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি ফকির আল আমিনসহ ফোরামের নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওসমান গনি রাসেল, মোঃ আব্দুস শহীদ এবং মোঃ আব্দুল ওয়াহিদ। বক্তারা প্রবাসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। এছাড়া, প্রবাসীদের সৌদি আরবের স্থানীয় আইনকানুন মেনে চলার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ২৬-২৮ মেয়াদের নবনির্বাচিত কমিটির সাংবাদিকদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি আশরাফ উদ্দিন শাহিন।
অনুষ্ঠানে সাংবাদিক ফোরামের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে মাসুদ রানা (৭১ টিভি), মাওলানা শাহাদাত হোসাইন (গ্লোবাল টিভি), ইঞ্জিনিয়ার আসমাউল হুসাইন (যুবা বার্তা), শাহজালাল ভুট্টু (লাববাইক), ফারুক হোসেন (নাগরিক টিভি), সাদেক আহমদ (৫২ বাংলা), এম মেহেদুল খান (চ্যানেল এস), এইচ এম হেমায়েত (ডিবিসি), আরিফুল ইসলাম (বৈশাখী টিভি), ফকির হাকিম (এসএ টিভি), ওবায়দুল্লাহ আকন্দ ভুবন (আনন্দ টিভি), ইমতিয়াজ উদ্দিন (দৈনিক সরেজমিন বার্তা), ফখরুল ইসলাম (দৈনিক স্বাধীন কাগজ), ইমন আলী, সানাউল্লাহ আপন তাজ ও মোঃ রফিকুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।