বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা-সহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে।
সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য এই বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্ক সংকেত জারি করা হয়েছে।
বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।