রাজশাহীর দুর্গাপুরে একটি কলেজে ভাঙচুর ও শিক্ষিকার সঙ্গে অসদাচরণের অভিযোগে এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলী।
শুক্রবার দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপ্রবেশ, ভাঙচুর এবং এক শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলের নীতি ও আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আকবর আলীকে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক পদ থেকে অপসারণ করা হয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।