ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে আর কোনো রাষ্ট্রীয় দায়িত্বে থাকবেন না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ডেসারাট নিউজ-এ প্রকাশিত এক নিবন্ধে তিনি এ কথা জানান। বৃহস্পতিবার (২১ আগস্ট) নিবন্ধটি প্রকাশ হয়।
ইউনূস লেখেন, “আমি স্পষ্ট করেছি জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। এরপর নতুন সরকার গঠিত হলে আমি কোনো নির্বাচিত বা নিযুক্ত পদে থাকব না।”
তিনি আরও বলেন, তার সরকারের প্রধান লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা। এর মাধ্যমে সব রাজনৈতিক দল তাদের কর্মসূচি ভোটারদের সামনে উপস্থাপন করতে পারবে এবং দেশ-বিদেশের সব বৈধ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।