ইরান উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগরে দুই দিনব্যাপী ‘সাসটেইনেবল পাওয়ার ১৪০৪’ ক্ষেপণাস্ত্র মহড়ার অপারেশনাল পর্ব বৃহস্পতিবার (২১ আগস্ট) থেকে শুরু করছে। দেশটির নৌবাহিনীর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ইরানি বার্তাসংস্থা মেহের জানায়, মহড়ায় ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ জাহাজ, বিমান ইউনিট, উপকূল থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, সমুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট অংশ নিচ্ছে।
নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আব্বাস হাসানী বলেন, দেশীয় দক্ষতায় আয়োজিত এই মহড়ার লক্ষ্য যুদ্ধ প্রস্তুতি ও প্রতিরোধ ক্ষমতা জোরদার করা, কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এবং জনআস্থা বৃদ্ধি করা।
তিনি জানান, মহড়ায় স্বল্প, মাঝারি ও দীর্ঘ পাল্লার নির্ভুল ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে এবং ড্রোন অভিযানও অন্তর্ভুক্ত থাকবে।