চলতি মাসের ৮ মার্চ ২০২৬ তারিখে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারানো বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার শেষ বিদায় সম্পন্ন হয়েছে। শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, যথাযথ মর্যাদায় তাকে আলখারজ শহরে সমাহিত করা হয়।
জানাজা ও দাফনে প্রথম জানাজা শুক্রবার বাদ জুমা আলখারজ জামে মুহাম্মদ আল উসমান মসজিদে অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার প্রবাসী ও স্থানীয় মুসল্লি অংশ নেন।দ্বিতীয় জানাজা: আলনাসফা কবরস্থান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দাফন-জানাজা শেষে আলনাসফা কবরস্থানের ২২ নম্বর সারির প্রথম কবরে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এসম বাচ্চু মিয়ার শেষ বিদায়ে শোকাতুর পরিবেশে উপস্থিত ছিলেন মোঃ দেলওয়ার হোসেন: সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সংশ্লিষ্ট কোম্পানি কর্তৃপক্ষ ও তার সহকর্মীবৃন্দ। আলখারজ অঞ্চলের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি আমাদের এই রেমিট্যান্স যোদ্ধারা। বিদেশের প্রতিকূল পরিবেশে তাদের এই আত্মত্যাগ জাতি সবসময় শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। বাচ্চু মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।