নোয়াখালীর গুল্যাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে এক সহকারী শিক্ষিকার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়ার ঘটনা এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে।
ভিডিওটি রোববার রাতের এবং প্রায় ৪ মিনিট ৫০ সেকেন্ড দীর্ঘ। ভিডিও ফাঁসের পর সোমবার (১৮ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাকিয়া বেগম মৌখিকভাবে শিক্ষিকাকে বিদ্যালয়ে আসতে নিষেধ করেন।
স্থানীয়রা বলেন, শিক্ষকরা সমাজে মানুষ গড়ার কারিগর, তাই তাদের নৈতিক আচরণ গুরুত্বপূর্ণ। তবে এই ঘটনায় শিক্ষক সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
ভিডিও ফাঁস হওয়া শিক্ষকের দাবি, সহকারী শিক্ষিকা তার দ্বিতীয় স্ত্রী। তবে তিনি এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। শিক্ষক মনিরুজ্জামান দুলাল জানান, ২০২১ সালে তার ব্যক্তিগত ডিভাইস হাতিয়ে নেওয়া হয়েছিল এবং ভিডিওটি সেই সময়ের। তিনি বিষয়টি পুলিশে জানিয়ে জিডি করেছেন এবং অভিযোগ করেছেন যে, একটি চক্র তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে।
হাতিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে উর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন। নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসরাত নাসিমা হাবীবও বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন বলে জানিয়েছেন।