টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ঈদের নামাজ আয়োজনের চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২১ মার্চ) সকালে কাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের জামাত আয়োজন নিয়ে আগে থেকেই স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সকালে নামাজ শেষে চাঁদা সংগ্রহের বিষয়কে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরে স্থানীয়দের উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিষয়টি মীমাংসা করা হয়।