সিলেটের লালারগাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় মাসব্যাপী পবিত্র কুরআনের তিলাওয়াত ও দ্বীনি শিক্ষামূলক কার্যক্রম শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত বুধবার (২৭ রমাদান) মাদ্রাসার কনফারেন্স হলে দারুল কিরাত মাজীদিয়া ফুলতলী ট্রাস্ট অনুমোদিত এই শাখার উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লালারগাঁও জামে মসজিদের মোতাওয়াল্লী জনাব ফারুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা ফারুক আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল কিরাতের প্রধান কারী মাওলানা আব্দুল বাসিত এবং অত্র শাখার নাজিম তাজ উদ্দিন আহমদ।অনুষ্ঠানের সঞ্চালনায় কারী মোস্তাক আহমদ। এবং তিলওয়াত করেন রাবে জামাতের ছাত্র সাব্বির আহমদ।
এসময় বক্তারা তাদের বক্তব্যে কুরআনের খেদমতের গুরুত্ব এবং দ্বীনি শিক্ষার মাধ্যমে আদর্শ জীবন গঠনের ওপর বিশেষ জোর দেন। অনুষ্ঠানে অত্র এলাকার মুরুব্বীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং শাখার প্রতিষ্ঠাতা নাজিম মাস্টার আব্দুল করিম সাহেবের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়। এছাড়া দেশ ও প্রবাস থেকে যারা এই কার্যক্রমে আর্থিক ও কায়িক শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও ধন্যবাদ জানানো হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয়। পরিশেষে প্রধান কারী সাহেবের বিশেষ মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানের উন্নতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।