ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ মোট ১৮ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার।
সোমবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বরখাস্তদের মধ্যে রয়েছেন—তিনজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮–এর ৩(গ) ধারা অনুসারে পলায়নজনিত শাস্তিযোগ্য অপরাধের অভিযোগের ভিত্তিতে বিধি ১২ (১) অনুযায়ী তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ সময় বরখাস্তকৃত কর্মকর্তারা খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।