সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ (বুধবার) রিয়াদের স্থানীয় গালফ টলেডো রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীম সিদ্দিকুর রহমান এমরান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক আহমেদ চান, সাবেক সাধারণ সম্পাদক, পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপি। মামুনুর রশিদ চৌধুরী ও আলমগীর হোসেন আলম, সহ-সভাপতি,শওকত সিকদার, সিনিয়র সহ-সভাপতি, যুবদল,নুরুল আলম ফরায়েজি, সাধারণ সম্পাদক, যুবদল।
এছাড়া অনুষ্ঠানে পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য: যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম বিলাস, দপ্তর সম্পাদক কবি শাহিনুর, প্রচার সম্পাদক আরমান চৌধুরী, শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক তানভীর চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হামিদুল হক শামীম এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ বাকের হোসেন।
ইফতারমাহফিলেপ্রবাসেঅবস্থানরত১৩টিজেলারবিএনপি ও এরঅঙ্গ-সংগঠনেরবিপুলসংখ্যকনেতাকর্মীঅংশগ্রহণকরেন। সবশেষেদেশ ও জাতিরকল্যাণ কামনাসহ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে দোয়া পরিচালনা করেন মাওলানা মমিন হোসেন।