মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ইরানের সাথে ইজরায়েল ও আমেরিকার সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে গোটা পশ্চিম এশিয়ায়।
এই পরিস্থিতির মাঝেই নতুন করে আলোচনায় উঠে এসেছে দুবাই—যেখানে বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীর বিলাসবহুল বাড়ি বা অ্যাপার্টমেন্ট রয়েছে। ভারতের পাশাপাশি বিদেশেও নিজেদের দ্বিতীয় ঠিকানা তৈরি করেছেন অনেক তারকা।
১. শাহরুখ খান

বলিউড সুপারস্টার শাহরুখ খানের দুবাইয়ের পাম জুমেইরাহ দ্বীপে একটি অত্যন্ত বিলাসবহুল ভিলা রয়েছে। ‘জন্নত’ নামে পরিচিত এই বাড়িটির সঙ্গে রয়েছে ব্যক্তিগত সমুদ্রসৈকত, যা এই সম্পত্তিকে আরও বিশেষ করে তুলেছে।
২. সালমান খান

অভিনেতা সালমন খানেরও দুবাইয়ে একটি অভিজাত অ্যাপার্টমেন্ট রয়েছে। বুর্জ খলিফার কাছেই ‘দ্য অ্যাড্রেস ডাউনটাউন’-এ অবস্থিত এই বাড়ি শহরের অন্যতম প্রিমিয়াম আবাসনের মধ্যে ধরা হয়।
৩. শিল্পা শেট্টি

অভিনেত্রী শিল্পা শেট্টিরও দুবাইয়ে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। বুর্জ খলিফার ১৯ তলায় অবস্থিত এই বাড়িটি তাঁকে বিবাহবার্ষিকীর উপহার হিসেবে দিয়েছিলেন তাঁর স্বামী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রা।
৪. অনিল কাপূর

প্রবীণ অভিনেতা অনিল কাপূরেরও দুবাইয়ে একটি দামী ভিলা রয়েছে। শহরের অভিজাত এলাকায় অবস্থিত এই বাড়ির আশপাশে আরও অনেক পরিচিত আন্তর্জাতিক ব্যক্তিত্বের বাসস্থান রয়েছে।
৫. অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন

অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনও দুবাইয়ে সম্পত্তির মালিক। ২০১৫ সালে তাঁরা জুমেইরাহ গল্ফ এস্টেটসের সেঞ্চুরি ফলস এলাকায় একটি বিলাসবহুল বাংলো কিনেছিলেন। সেখানে রয়েছে সুইমিং পুল, গল্ফ কোর্স এবং অবসর কাটানোর জন্য বিস্তৃত খোলা জায়গা। এছাড়াও এমিরেটস হিলস এলাকাতেও বচ্চন পরিবারের একটি বাংলো রয়েছে বলে জানা যায়।
৬. বিবেক ওবেরয়

অভিনেতা বিবেক ওবেরয়েরও দুবাইয়ে একটি বাড়ি রয়েছে। স্ত্রী প্রিয়ঙ্কার সঙ্গে তিনি মাঝেমধ্যেই সেখানে সময় কাটাতে যান এবং সামাজিক মাধ্যমে সেই বাড়ির ঝলকও ভাগ করে নেন।
৭. রাখি সাওয়ান্ত

অন্যদিকে, ২০২২ সালে দুবাইয়ে একটি সম্পত্তি কিনেছিলেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। নতুন বাড়ির বিভিন্ন অংশের ছবি সে সময় তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন।