জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। বিভিন্ন শাখায় স্বল্পমেয়াদি কমিশন কোর্সের মাধ্যমে ‘অফিসার ক্যাডেট’ পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বিমান বাহিনীর ইঞ্জিনিয়ারিং, এয়ার ট্রাফিক কন্ট্রোল, এডিডব্লিউসি, ফিন্যান্স ও আবহাওয়া শাখায় স্বল্পমেয়াদি কমিশন (ডিই–২০২৬বি) কোর্সে এবং শিক্ষা শাখায় (পদার্থ ও গণিত) বিশেষ স্বল্পমেয়াদি কমিশন (এসপিএসএসসি–২০২৬বি) কোর্সে এই নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: অফিসার ক্যাডেট
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা
বিভিন্ন শাখার জন্য নির্ধারিত শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা থাকতে হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
বেতন
প্রশিক্ষণকালীন ভাতা হিসেবে মাসিক ১০ হাজার টাকা প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষ হওয়ার পর পদমর্যাদা অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা প্রযোজ্য হবে।
চাকরির ধরন: স্থায়ী
আবেদন ফি: ১,০০০ টাকা
সম্ভাব্য যোগদানের তারিখ: ২৩ জুন ২০২৬
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ বিমান বাহিনীর নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৫ মার্চ ২০২৬
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীরা বাংলাদেশ বিমান বাহিনীর এই https://joinairforce.baf.mil.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।