প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার (১৫ আগস্ট) মাগুরায় সাংবাদিকদের জানিয়েছেন, ফেব্রুয়ারিতেই দেশের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটি কেউ বিলম্বিত করতে পারবে না। প্রধান উপদেষ্টা যেভাবে সময় নির্ধারণ করেছেন, নির্বাচন সেই অনুযায়ী সম্পন্ন হবে।
জুমার নামাজের পর শহীদ রাব্বি ও শহীদ আল আমিনের কবর জিয়ারত শেষে তিনি এ তথ্য জানান।
শফিকুল আলম আরও বলেন, “নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ইতোমধ্যেই নির্বাচনের কাজ শুরু করেছে। বর্ষার শেষেই পাড়াপাড়া, মহল্লামহল্লায় নির্বাচনের উন্মাদনা দেখা যাবে। ভোটের মহোৎসবটি জনগণ সরাসরি অনুভব করবেন।”