এমিরেটস এয়ারলাইন্স ঘোষণা করেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুবাইগামী ও দুবাই থেকে বহির্গমনের সব ফ্লাইট বন্ধ থাকবে। যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার এবং এই বিষয়ে আপোস হবে না।
যেসব যাত্রী ২৮ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত ফ্লাইট বুক করেছেন, তাদের জন্য দুটি বিকল্প রয়েছে। প্রথম বিকল্প হলো বিকল্প ফ্লাইট গ্রহণ করা। যারা ৩০ এপ্রিলের আগে গন্তব্যে পৌঁছাতে চান, তারা অন্য ফ্লাইট বুক করতে পারেন। বুকিং করার ক্ষেত্রে ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ বা সরাসরি এমিরেটসের ওয়েবসাইটে (emirate.es/support) যেতে বলা হয়েছে।
দ্বিতীয় বিকল্পে যাত্রীরা সরাসরি টিকেট কিনে থাকলে অর্থ ফেরত চাইতে পারেন। এর জন্য ফর্মটি ভরতে হবে (emirate.es/refund) অথবা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। ফ্লাইট বা বুকিং সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য যাত্রীদের তাদের কন্টাক্ট ডিটেইল যাচাই করতে বলা হয়েছে (emirate.es/managebooking)।