ইসরায়েল কাৎজ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি–র স্থলাভিষিক্ত যিনিই নির্বাচিত হন না কেন, তাকে ইসরায়েলের টার্গেটে রাখা হবে। তার দাবি, নতুন নেতা যদি ইসরায়েল ধ্বংস, যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশকে হুমকি দেওয়া এবং ইরানের জনগণের ওপর দমননীতি চালিয়ে যাওয়ার পথ অনুসরণ করেন, তবে তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই আঘাত হানা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় কাৎজ জানান, ইরানের শাসকগোষ্ঠী যে ব্যক্তিকেই নেতৃত্বে আনুক না কেন, ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি মনে করলে তাকে নির্মূল করার পদক্ষেপ নেওয়া হবে।
গত শনিবার তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর যৌথ হামলায় খামেনি নিহত হয়েছেন বলে একাধিক সূত্রে দাবি করা হয়েছে। তবে ইরান আনুষ্ঠানিকভাবে তার উত্তরসূরীর নাম ঘোষণা করেনি। দেশটিতে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।