পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আগামী ৩ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে, যা চলবে ৯ মার্চ পর্যন্ত। ঈদযাত্রার জন্য এবার পাঁচ জোড়া বিশেষ ট্রেনও চালু হবে, পাশাপাশি নিয়মিত ট্রেন চলাচল করবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
অগ্রিম টিকিট বিক্রি:
- ৩ মার্চ বিক্রি হবে ১৩ মার্চের অগ্রিম টিকিট
- ৪ মার্চ বিক্রি হবে ১৪ মার্চের অগ্রিম টিকিট
- ৫ মার্চ বিক্রি হবে ১৫ মার্চের টিকিট, এবং এর পরবর্তী দিনগুলোতেও একইভাবে টিকিট বিক্রি চলবে ৯ মার্চ পর্যন্ত।
ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে।
ফিরতি যাত্রার টিকিট বিক্রি:
- ফিরতি যাত্রার টিকিট বিক্রি ১৩ মার্চ থেকে শুরু হবে।
- ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত ফিরতি টিকিট বিক্রি হবে, যা ২৩ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত চলবে।
এবারও পুরো টিকিট বিক্রি হবে শতভাগ অনলাইনে। একটি যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। এছাড়া, অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ডযোগ্য হবে না। যাত্রার দিন মোট আসনের ২৫% স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।