ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন রুটে পাঁচ জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। ঈদযাত্রার জন্য আগাম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত এবং ফিরতি টিকিট বিক্রি হবে ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত। সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
বিশেষ ট্রেনগুলোর বিস্তারিত তথ্য:
চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে:
- চাঁদপুর ঈদ স্পেশাল-১: চট্টগ্রাম ছাড়বে বিকেল ৩:৩০ টায়, চাঁদপুর পৌঁছাবে রাত ৮:২০ টায়।
- চাঁদপুর ঈদ স্পেশাল-২: চাঁদপুর ছাড়বে ভোর ৪:০০ টায়, চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮:৫০ টায়।
ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে:
- তিস্তা স্পেশাল-৩: ঢাকা ছাড়বে সকাল ৯:৩০ টায়, দেওয়ানগঞ্জ পৌঁছাবে বিকেল ৩:৩০ টায়।
- তিস্তা স্পেশাল-৪: দেওয়ানগঞ্জ ছাড়বে বিকেল ৪:৩০ টায়, ঢাকা পৌঁছাবে রাত ১০:১৫ টায়।
ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে:
- শোলাকিয়া ঈদ স্পেশাল-৫: ভৈরববাজার ছাড়বে সকাল ৬:০০ টায়, কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮:০০ টায়।
- শোলাকিয়া ঈদ স্পেশাল-৬: কিশোরগঞ্জ ছাড়বে দুপুর ১২:০০ টায়, ভৈরববাজার পৌঁছাবে দুপুর ২:০০ টায়।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে:
- শোলাকিয়া ঈদ স্পেশাল-৭: ময়মনসিংহ ছাড়বে ভোর ৫:৪৫ টায়, কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮:৩০ টায়।
- শোলাকিয়া ঈদ স্পেশাল-৮: কিশোরগঞ্জ ছাড়বে দুপুর ১২:০০ টায়, ময়মনসিংহ পৌঁছাবে বিকেল ৩:০০ টায়।
জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে:
- পার্বতীপুর ঈদ স্পেশাল-৯: জয়দেবপুর ছাড়বে সন্ধ্যা ৭:০০ টায়, পার্বতীপুর পৌঁছাবে রাত ২:৩০ টায়।
- পার্বতীপুর ঈদ স্পেশাল-১০: পার্বতীপুর ছাড়বে সকাল ৮:১৫ টায়, জয়দেবপুর পৌঁছাবে দুপুর ২:২০ টায়।
ঈদের পর পার্বতীপুর স্পেশাল ট্রেনের ফিরতি যাত্রা হবে:
- পার্বতীপুর স্পেশাল-৯: জয়দেবপুর থেকে সকাল ৮:১৫ টায় ছাড়বে, পার্বতীপুর পৌঁছাবে দুপুর ২:৫০ টায়।
- পার্বতীপুর স্পেশাল-১০: পার্বতীপুর থেকে রাত ১০:২০ টায় ছাড়বে, জয়দেবপুর পৌঁছাবে ভোর ৫:৪৫ টায়।
টিকিট বিক্রির সময়:
পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮:০০ টা থেকে বিক্রি শুরু হবে, এবং পূর্বাঞ্চলে চলাচলরত ট্রেনগুলোর টিকিট দুপুর ২:০০ টা থেকে বিক্রি করা হবে।