প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে প্রশংসাসূচক মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জাইমার ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক চর্চার প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন।
পোস্টে তিশা উল্লেখ করেন, বিদেশে বড় হলেও জাইমা রহমান দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে অত্যন্ত সৌন্দর্য ও গর্বের সঙ্গে ধারণ করছেন। তার মতে, শিকড়ের সঙ্গে এমন দৃঢ় সংযোগ সত্যিই অনুপ্রেরণাদায়ক।
তিনি আরও বলেন, মানুষ পৃথিবীর যেখানেই বেড়ে উঠুক না কেন, নিজের সংস্কৃতিকে মর্যাদার সঙ্গে লালন করা বিশেষ এক গুণ, যা অন্যদেরও উৎসাহিত করে।