নতুন সরকার গঠনের পর আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্ধারিত সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি থেকে তার এই বক্তব্য সরাসরি প্রচার করা হবে বলে সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়েছে।
গতকাল তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে শপথ গ্রহণ করেন। পরে তার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভার সদস্য ও প্রতিমন্ত্রীরাও শপথ নেন। বিকেল চারটার পর রাজধানীর জাতীয় সংসদ ভবন দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এর মধ্য দিয়ে নতুন প্রশাসনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে এবং দীর্ঘ বিরতির পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের পথচলা পুনরায় শুরু হলো।