অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ অনুষ্ঠানে নির্ধারিত প্রটোকল অনুসরণ করে অংশ নেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমি-তে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপদেষ্টারা শপথ অনুষ্ঠানে পতাকাবাহী গাড়িতে করে যাবেন। তবে অনুষ্ঠান শেষে একই গাড়িতে বাসায় ফেরার সময় গাড়িতে আর রাষ্ট্রীয় পতাকা থাকবে না।
তিনি আরও জানান, উপদেষ্টারা সবাই দেশে অবস্থান করছেন এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তারা সর্বোচ্চ অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেন।
আগামী ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবন দক্ষিণ প্লাজা-তে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।