পঞ্চগড়-১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা সারজিস আলমকে পরাজিত করে বেসরকারিভাবে এগিয়ে রয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, মোট ১৫৫টি কেন্দ্রের মধ্যে ২০টির গণনা শেষ হয়েছে। এসব কেন্দ্রের ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে নওশাদ জমির পেয়েছেন ২২ হাজার ১৩৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পেয়েছেন ২০ হাজার ১৯৯ ভোট।
আংশিক ফলাফলে নওশাদ জমির এগিয়ে থাকলেও বাকি কেন্দ্রগুলোর ফলাফলের ওপরই নির্ভর করছে চূড়ান্ত চিত্র।