ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান সকাল ৯টা ৩৬ মিনিটে ভোটকেন্দ্রে প্রবেশ করেন এবং ভোটাধিকার প্রয়োগ শেষে ৯টা ৫০ মিনিটে বেরিয়ে আসেন। তিনি বলেন, বিগত এক দশকেরও বেশি সময় ধরে দেশের মানুষ আজকের এই দিনটির জন্য অপেক্ষা করেছে। বিএনপির মূল লক্ষ্য হলো এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করা, যেখানে প্রতিটি নাগরিক নিরাপদ বোধ করবেন এবং আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে।