ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জ পৌর এলাকার সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের এক এজেন্টের স্বাক্ষর করা ২৩টি ফলাফল শিট জব্দ করেছে প্রশাসন। বুধবার রাত আটটার দিকে এ ঘটনা জানা যায়।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজওয়ানা নাহিদ কেন্দ্রটি পরিদর্শনে যান। তাৎক্ষণিকভাবে শিটগুলো জব্দ করে বাতিল করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উদ্ধার করা কাগজ ছিঁড়ে ফেলা হয়েছে এবং এগুলো নির্বাচনের ফলাফলে কোনো প্রভাব ফেলবে না। নতুন করে ফলাফল শিট প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দাঁড়িপাল্লা প্রতীকের একজন পোলিং এজেন্ট ২৩টি ফলাফল শিটে স্বাক্ষর করেছিলেন। বিষয়টি সামনে আসার পরই ব্যবস্থা নেওয়া হয়।