সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) রাতে প্রকাশিত এ ফলাফলে চূড়ান্তভাবে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন।
ডিপিই সূত্রে জানা গেছে, প্রার্থীরা তাদের ফলাফল দেখতে পারবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট dpe.gov.bd অথবা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট **www.mopme.gov.bd**-এ গিয়ে নির্দিষ্ট রোল নম্বর দিয়ে (Check Result by Roll Number) ফলাফল যাচাই করে। পাশাপাশি নির্বাচিত প্রার্থীদের টেলিটকের মাধ্যমে এসএমএস নোটিফিকেশন পাঠিয়ে ফল জানানো হবে।
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ভাইভা পরীক্ষা শেষ হয়েছে চলতি মাসের ৩ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সারা দেশের মোট ৬৯ হাজার ২৬৫ জন পরীক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন।