ভারতের সিকিমে শুক্রবার সন্ধ্যায় ৩.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে এতে ভারত সহ নেপাল, চীন ও ভুটানের কিছু অংশ । ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্প কেন্দ্র (ইএমএসসি) জানায়, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে এটি ঘটে।
ভূমিকম্পের কেন্দ্র ছিল সিকিমে, দার্জিলিং থেকে ৩৭ কিলোমিটার উত্তরে। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তি হয়। জিয়ালশিং শহরের উত্তরে ৯ কিলোমিটার এলাকাও প্রভাবিত হয়েছে।
এই মাত্রার ভূমিকম্পে সাধারণত বড় ধরনের ক্ষতি হয় না। তবে সিকিম ও আশপাশের হিমালয়ান অঞ্চলে ভূকম্প প্রবণতা রয়েছে। এ পর্যন্ত কোনো প্রাণঘাতী ঘটনার খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতা জারি করতে পারে।