আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ১১ দলীয় জোটের প্রতিনিধি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (২ জানুয়ারি) দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে এই রিট আবেদন করেন নাহিদ ইসলাম। রিটে ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিতের আবেদন জানানো হয়েছে।
নাহিদ ইসলামের পক্ষে রিটটি দায়ের করেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী।
অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা জানান, চলতি সপ্তাহের মধ্যেই হাইকোর্টে রিটটির ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে, নির্বাচন কমিশন ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম এবং ১২ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
উল্লেখ্য, দ্বৈত নাগরিকত্ব ও হলফনামায় তথ্য গোপনের অভিযোগ নির্বাচন সংক্রান্ত আইনে গুরুতর বিবেচিত হওয়ায়, এই রিটের রায় ঢাকা-১১ আসনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।