কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সরব চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন সাজে তোলা বেশ কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করে ভক্তদের দৃষ্টি কেড়েছেন তিনি। গ্ল্যামারাস লুকে ধরা দেওয়া এসব ছবিতে অপুকে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা।
ছবি প্রকাশের পরপরই তাঁর পোস্টটি ইতিবাচক প্রতিক্রিয়ায় ভরে ওঠে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ২৩ হাজারের বেশি রিয়্যাকশন এবং দেড় হাজারেরও বেশি মন্তব্য জমা পড়েছে।
ছবির পাশাপাশি ভক্তদের বিশেষভাবে নজর কেড়েছে অপু বিশ্বাসের লেখা ক্যাপশন। সেখানে তিনি লিখেছেন, ‘নিজেকে নিয়ে গর্বিত হও, কারণ যতবারই তুমি হোঁচট খেয়েছ, ততবারই ঘুরে দাঁড়িয়েছ।’
এই বার্তায় যেন তাঁর ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ই ফুটে উঠেছে।
কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। সামনে তাঁকে কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ সিনেমায় সজলের বিপরীতে দেখা যাবে। পাশাপাশি বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ সিনেমায় অভিনয় করছেন আদর আজাদের সঙ্গে।
এর আগে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় চিত্রনায়ক নিরবের বিপরীতে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে অপু বিশ্বাসকে।